২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নাটোরের সিংড়া উপজেলায় এক যুবলীগ নেতা ১৯৫টি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2020, 04:05 PM

Updated : 18 Aug 2022, 03:07 PM

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, র‌্যাব ১২-এর একটি দল বৃহস্পতিবার রাতে সিংড়া শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবুল বাশার ওরফে আশিক সিংড়া উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের আহসান হাবীবের ছেলে তিনি।

পরিদর্শক সেলিম বলেন, র‌্যাব সদস্যরা আশিকুরকে ১৯৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করে রাতেই থানায় দেয়। এ ঘটনায় র‌্যাব তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। ওই মামলায় শুক্রবার দুপুরে তাকে আদালতের নির্দেশে নাটোর কারাগারে পাঠানো হয়।

সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, মাদক উদ্ধারের খবর পেয়ে শফিকুর রহমানকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।