২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে খাবার চেয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাবার চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন মাইক্রোবাস ও অটোরিকশা চালকরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2020, 03:29 PM

Updated : 18 Aug 2022, 03:04 PM

ঈদের আগের দিন রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শমশেরনগর-চৌমুহনায় সড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ দেখান।

পরে শমশেরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল আহমদ তাদের খাবার দেওয়ার আশ্বাস দিলে তারা ফিরে যান।

চেয়ারম্যান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে দ্রুত খাদ্যসহায়তার আশ্বাস দিয়েছেন।

জসিম উদ্দীন নামে একজন মাইক্রোবাস চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “হয় আমাদের খাবার দেন, না হলে গাড়ি চালানোর অনুমতি দেন।”

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৫ মার্চ সরকার প্রায় সবকিছু বন্ধ ঘোষণা করে সবাইকে ঘরে থাকতে বলে। তখন থেকে সারাদেশে পরিবহন শ্রমিকরা বেকার রয়েছেন।