২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারের ধাক্কায় মেঘনায় নৌকাডুবি, জেলের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2020, 05:07 PM

Updated : 18 Aug 2022, 03:03 PM

মঙ্গলবার গভীর রাতে নৌকাটি ডুবে গেলে ওই জেলে নিখোঁজ হন। বুধবার ‍দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাসেল হাওলাদার (৩৮) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে হিজলা নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেলাল হোসেন জানান, শরীয়তপুর-বরিশালের সীমান্তবর্তী হিজলা উপজেলার নাছুকাঠী এলাকায় ছোট নৌকায় থেকে মাছ ধরছিলেন জেলে রাসেল হাওলাদার।

“রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায় এবং ওই জেলে নিখোঁজ হয়।”

ওসি বলেন, বুধবার দুপুরের দিকে শরীয়তপুরের গোসাইরহাট এলাকা থেকে জেলে রাসেলের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে গোসাইরহাট থানা পুলিশ।