ফরিদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজন নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বোয়ালমারীর থানার ওসি আমিনুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার রুপাপাত এলাকায় বাকিয়ার শেখ (৩৮) নামে এই ব্যক্তি নিহত হন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরের তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাকিয়ার শেখ ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে।
পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি আমিনুর রহমান।
