২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় নিহত ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 05:41 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

মাওনা হাইওয়ে থানার এসআই চান মিয়া জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মুলাইদ ওয়াপদা এলাকায়  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিজামপুর গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী রিনা বেগম (৩৮) ও একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (৪৫)।

এসআই চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেদী ও রিনা রাস্তা পার হচ্ছিলেন। একটি মোটরসাইকেল রিনাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। মেহেদী এগিয়ে রিনাকে উদ্ধার করতে গেলে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা মারা যান। আহত মেহেদীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।