২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আধা টন সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ৫১০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 11:49 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

সোমবার এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আব্দুল কাদের সলঙ্গা ইউপির বড়গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামন জানান, সোমবার বিকালে সলঙ্গা ইউপির বড়গোজা গ্রামের আকন্দের ছেলে আব্দুস সামাদ ও আব্দুর রশিদের ছেলে কাদেরের বাড়িতে এ অভিযান চালানো হয়।

“সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায়  ৩০ কেজি ওজনের ১৭টি বস্তায় থাকা ৫১০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।”

এ সময় সরকারি চাল মজুদ রাখার অপরাধে আব্দুল কাদেরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের সাজা দেওয়া হয়েছে।

অপরজন পলাতক রয়েছেন।