২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুঘর্টনায় সাবেক সেনা সদস্য নিহত

ফরিদপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 11:15 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইলে এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য আব্দুল হালিম (৬০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। অপর নিহত জামাল হোসেন (৫৫), তবে তার বাবার নাম ও ঠিকানা জানা যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি মো.ওয়াহিদুজ্জামান বলেন, সাবেক সেনা সদস্য হালিম ও তার সহযাত্রী জামাল একটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন।

ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইলে এলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

“সংঘর্ষের পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় গুরুতর আহত হালিম ও জামালকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন।

ফরিদপুর কোতয়ালী থানারউপ-পরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, দুপুর আড়াটার দিকে ওই দুই ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন।