২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১ টন সরকারি চাল উদ্ধার

ফরিদপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির এক হাজার ৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 10:58 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

সোমবার বিকালে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাসতলা গ্রামে অলি শেখের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়।

বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ঝটন চন্দ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যে পুলিশসহ আমরা অভিযানে যাই। পরে বাসতলা গ্রামের অলি শেখের বাড়ি থেকে ৩৩ বস্তায় এক টন ৩০ কেজি চাল উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ বিয়ে মঙ্গলবার ইউপি চেয়ারমান, মেম্বর ও ডিলারদের ডাকা হয়েছে। তাদের সাক্ষ্য নেওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো জানান, পুলিশের উপস্থিতির টের পেয়েই অলি শেখ পালিয়েছেন।