লক্ষ্মীপুরে নতুন আক্রান্ত ৯, জেলায় ৯৯
লক্ষ্মীপুরে চার চিকিৎসক ও এক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ নতুন করে নয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
সোমবার সিভিল র্সাজন ডা. আব্দুল গাফফার জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ জনে দাঁড়াল।
নতুন শনাক্তরা হলেন- রায়পুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের ৪ জন ডাক্তার, ২ জন সিনিয়র স্টাফ র্নাস, একই উপজেলা পরিষদের এক ভাইস চেয়ারম্যান ও এক নারী এবং একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি।
জেলার ৫টি উপজেলার মধ্যে রায়পুর উপজেলায় সর্বাধিক ৩১ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে সিভিল র্সাজন জানান।
রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওই ভাইস চেয়ারম্যান নিজ ইচ্ছায় ১০ মে সেম্পল পরীক্ষার জন্য পাঠান। রোববার রাতে তারসহ বাকিদের পরীক্ষার রির্পোট পজেটিভ আসে।
