গোপালগঞ্জে নতুন আক্রান্ত ৪
গোপালগঞ্জে নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৫ জনে দাঁড়াল।
সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ কথা জানান।
নতুন আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলায় ২ জন করে রয়েছেন।
সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে ৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। বাকী ৪২ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আর মারা গেছেন ১ জন।
