ফেনীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত
ফেনীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে; আহত হয়েছে একজন।
বুধবার বিকালে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের আলী আহম্মদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন রিফাত (১৪) ওই এলাকার ভ্যান চালক নুরুল আফছারের ছেলে এবং পশ্চিম বিজয়সিংহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
আহত অনিক একই এলাকার সেলিমের ছেলে; তাকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, বিকালে ঝড়-বৃষ্টি শুরু হলে রিফাত ও তার বন্ধু অনিক আম কুড়াতে বাড়ির উঠানে যায়। এ সময় বজ্রপাতে রিফাত ও অনিক গুরুতর আহত হয় এবং জ্ঞান হারিয়ে ফেলে।
“তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। অনিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
