২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ফরিদপুরে এক পরিবারের তিন জনসহ শনাক্ত ৯

ফরিদপুরে মা-ছেলে-নাতনি ও বাবা-ছেলেসহ আরও নয় জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 01:30 AM

Updated : 18 Aug 2022, 03:01 PM

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান মঙ্গলবার এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, নতুন শনাক্তদের মধ্যে সাত জনের বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে; অপর দুই জনের বাড়ি মধুখালী ও নগরকান্দা উপজেলায়।

“নতুন আক্রান্তদের মধ্যে তিনজন এক পরিবারের, দুই জন আরেক পরিবারের। অন্যরা ভিন্ন ভিন্ন পরিবারের।”

ছিদ্দীকুর রহমান আরও জানান, নতুন নয় জনসহ জেলায় এ পর্যন্ত মোট ৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এই ৪২ জনের মধ্যে রয়েছেন বোয়ালমারীতে ১৭,  ফরিদপুর সদরে ৮, নগরকান্দায় ৬, ভাঙ্গায় তিন, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, সদরপুর ও মধুখালীতে দুই জন করে।