২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের দায়ে ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 03:27 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

রোববার  বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেন ও আফরোজ শাহীন খসরু তাদের এই দণ্ড দেন।

আফরোজ শাহীন বলেন, “বিভিন্ন অনিয়মের দায়ে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে সুরক্ষা ক্লিনিককে ২০ হাজার টাকা, এমএ মেডিকেলকে ১০ হাজার ও দুই ওষুধের দোকানি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা র‌্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন বলে তিনি জানান।