২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু: নেত্রকোণায় মুক্তিযোদ্ধা হাসিমের দাফন সম্পন্ন

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নেত্রকোণার আটপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 06:19 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

শনিবার দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের চরপাড়া গ্রামে তার বাড়িতে নিয়ম মেনে ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তাকে।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা জানান, মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন ‘কয়েকদিন ধরেই শ্বাসকষ্টসহ সর্দি-জ্বরে ভুগছিলেন।’

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে সন্তানদের কাছে অবস্থানকালে গত শুক্রবার রাত ৮টার দিকে মারা যান তিনি। শনিবার সকালে দুওজ ইউনিয়নের চরপাড়া গ্রামে তার বাড়িতে লাশ পৌঁছায় বলে জানান তিনি।

নেত্রকোণা জেলা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান সরকারের নেতৃত্বে সাতজন দাফনের ব্যবস্থা করা হয়। সৎকার কমিটির সার্বিক ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করার পর তাকে কবরস্থ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান ও থানার ওসিসহ ইউএনও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন।

দাফনের আগে করোনাভাইরাস পরীক্ষার জন্যে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।