করোনাভাইরাস: ঝালকাঠিতে উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার জানান।
ওই ব্যক্তির (৫৫) বাড়ি ওই উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
সাতুরিয়া ইউপি চেয়ারম্যান বলেন, ওই শিক্ষক কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। সকালে পিরোজপুর হাসপাতালে নেওয়ার পথে বেবুটিয়া ফেরিঘাট এলাকায় মারা যান তিনি।
এর আগে ওই ব্যক্তি দুইবার স্ট্রোক করেছিলেন বলেও জানান ইউপি চেয়ারম্যান।
