করোনাভাইরাস: গাজীপুরে ১১৮ জন সুস্থ
গাজীপুরে কোভিড-১৯ আক্রান্ত ১১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পয়েছেন।
বৃহস্পতিবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, জেলায় ৩ হাজার ৬৪১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্য থেকে ৩৩৬ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
“আর করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর আইসোলেনে ছিলেন ১১৮ জন।তাদের নতুন করে নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ছাড়পত্র দেওয়া হয়েছে।”
ওই ১১৮ জনের মধ্যে সাত চিকিৎসক রয়েছেন। কাপাসিয়া উপজেলায় ৪৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৩৭ জন, গাজীপুর সদরের (মহানগর) ১৩ জন, শ্রীপুর ১৩ জন এবং কালিয়াকৈর নয়জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, বর্তমানে আইসোলেশনে আছেন ২১৮ জন। এর মধ্যে হাসপাতালে চারজন ও হোম আইসোলেশনে ২১৪ জন রয়েছেন। আর এ পর্যন্ত দুইজন মারা গেছেন।
