২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চাঁদপুরে পুলিশসহ আরও ৫ জন আক্রান্ত

চাঁদপুরে তিনপুলিশ সদস্যসহ নতুন করে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 05:11 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

বৃহস্পতিবার চাঁদপুর সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়াল উল্লেখ করে তিনি বলেন, “মোট ৯২ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ জন করোনাভাইরাস পজেটিভ হয়েছে, বাকী ৮৭ জনের রিপোর্ট নেগেটিভ।”

নতুন আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মধ্যে চাঁদপুর সদর মডেল থানার একজন এসআই ও দুজন কনস্টেবল রয়েছেন। বাকিরা হলেন- কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স ও চাঁদপুর সদর হাসপাতালের একজন চিকিৎসকের অফিস সহকারী।

চাঁদপুরে করোনাভাইরাসের সংক্রমণের পর এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হলেন বলে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান।

তিনি বলেন, “আক্রান্ত পুলিশ সদস্যদের আলাদা করে আইসলোশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পুলিশ সদস্যদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”