২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 05:42 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

ওই নারীর বাড়ি উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামে। সোমবার দুপুরে হাজীগঞ্জের ভিআইপি হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই নারীর স্বামী বলেন, তার স্ত্রী গত পাঁচদিন ধরে অসুস্থ্ ছিল। তার প্রচুর বমি হচ্ছিল এবং শরীরে ব্যথা ও মৃদু জ্বরও ছিল। পরে তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়।

“কিন্তু স্ত্রীকে কুমিল্লায় না নিয়ে হাজীগঞ্জ বাজারে ভিআইপি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রীকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে।”

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা. এস এম সোয়েব আহমেদ বলেন, “ওই নারীর মধ্যে কিছুটা করোনাভাইরাসের উপসর্গ ছিল।তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।”