২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজার কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 02:58 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতলে রোববার সকাল ৮টার দিকে রমজান আলী (৬০) নামের ওই কয়েদি মারা যান।

রমজান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার সিরাজ ভুইয়ার ছেলে।

উম্মে সালমা বলেন, রমজান আলীর উচ্চ রক্তচাপ ও অ্যাজমা জনিত শ্বাসকষ্ট ছিল। ভোর ৬টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে  ভর্তি করা হয়।
“পরে  উন্নত চিকিৎসার জন্য তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতলে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”

সিদ্ধিরগঞ্জ থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে ১৯৯৭ সালে দায়ের করা একটি মামলায় আদালত রমজানকে ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেয়। তাকে ২০০৩ সালের ২৭ জুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ স্থানান্তর করা হয়েছিল।