২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আইসোলেশন ইউনিটে নারীর মৃত্যু

পিরোজপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশ ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2020, 06:04 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

শনিবার সকালে ওই নারী মারা যান বলে  পিরোজপুর জেলা হাসপাতালের (ভারপ্রাপ্ত) আরএমও ডা. মো. নিজাম উদ্দিন জানান।

মৃত ওই নারীর বাড়ি (৫৫) পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী গ্রামে।

নিজাম উদ্দিন বলেন,“ওই নারী গত বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলে করোনাভাইরাস সন্দেহে তাকে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।”