২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আরও ৩ কোভিড-১৯ রোগী শনাক্ত

নরসিংদীতে নতুন করে তিনজনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 09:12 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের, সেরে উঠেছেন ৫১ জন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন শুক্রবার জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ৭৪ জনের নমুনা পরীক্ষা করে আটটিতে করোনাভাইরাস শনাক্ত হয়।

তবে এর মধ্যে সদর উপজেলার মাধবদীর এক পরিবারের তিনজন, নরসিংদী শহরের ব্রাহ্মন্দীর ১ জন এবং রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন আগেই আক্রান্ত ছিলেন।

তাদের পুনরায় পরীক্ষায় ফল ‘পজিটিভ’ আসে বলে জানান সিভিল সার্জন।

নরসিংদী থেকে এ পর্যন্ত এক হাজার ৯০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ১৭২ জনের ফল ‘পজেটিভ’ আসে।

৫১ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন, মারা গেছেন দুজন।

বাকি ১১৯ জন নরসিংদী জেলা হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসক, ১০ নার্স, সিভিল সার্জন অফিসের ১২ জনসহ স্বাস্থ্য বিভাগের ৪৮ জন কর্মচারী রয়েছেন।

ভাইরাসের বিস্তার ঠেকাতে নরসিংদী জেলা টানা ২৩ দিন ধরে অবরুদ্ধ অবস্থা জারি থাকলেও সাধারণ মানুষ তা মানছে না।

সামাজিক দূরত্ব না মেনেই মানুষকে ঘুরতে দেখা যাচ্ছে। সড়ক-মহাসড়কে চলছে রিকশা ও অটো রিকশা।