২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ফরিদপুরে মাদ্রাসার ছাত্রসহ শনাক্ত ২

ফরিদপুরে মাদ্রসার ছাত্রসহ আরো দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 12:23 AM

Updated : 18 Aug 2022, 02:57 PM

বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানায় ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৩ জন এ রোগী শনাক্ত হল।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, “যত দ্রুত সম্ভব আক্রান্তদের ফরিদপুর মেডিকেল হাসপাতালের করোনা বিশেষায়িত ইউনিটে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হবে।”

সিভিল সার্জন আরো জানান, ২০ বয়সী মাদ্রাসার এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাসিন্দা।

মাদ্রাসার ওই শিক্ষার্থী ঢাকার কামরাঙ্গির চরে এক মাদ্রাসায় পড়াশোনা করেন। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর ২২ এপ্রিল তিনি সহ আরও সাতজন বাড়িতে ফেরেন।

“সকালের শরীর থেকে উপাত্ত সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এরমধ্যে শুধু ওই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়।”

অপর জন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেড় গ্রামের বাসিন্দা (৪৮)। তিনি ঢাকা এক কোম্পানিতে চাকরি করেন।