২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আরও ১১ জন শনাক্ত

যশোরে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 01:36 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের পরীক্ষাগারের সদস্য ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, “বুধবার ১১৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে যশোরের ৬৫ জনের মধ্যে মোট ১১ জনের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আর ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ৪৮টি নমুনার মধ্যে সবগুলোর রেজাল্ট নেগেটিভ এসেছে।”

পরীক্ষার ফলাফল আইইডিসিআরসহ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে মেইল করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

কোভিড-১৯: যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৪ ঘণ্টায় ১২ জন শনাক্ত