২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নার্স ও পুলিশসহ ৪ জন শনাক্ত

ফরিদপুরে নতুন করে নার্স ও পুলিশসহ চারজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 01:30 AM

Updated : 10 Oct 2022, 07:08 PM

মঙ্গলবার নতুন শনাক্ত চারজনের মধ্যে তিনজন ভাঙ্গায় এবং একজন ফরিদপুর সদরের।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, “ওই পুলিশ সদস্য গত সোমবার ছুটি নিয়ে ঢাকা থেকে ফরিদপুর এসে করোনা চিকিৎসার জন্য উপাত্ত দেন। এ ব্যাপারে পুলিশ হেড কোয়াটারের সাথে যোগাযোগ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিনউদ্দিন ফকির বলেন, “শনাক্ত হওয়া ওই তিনজনের মধ্যে সেবিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হবে। অপর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে।”

ফরিদপুর জেলায় এ পর্যন্ত নগরকান্দা উপজেলায় চারজন, ভাঙ্গায় তিনজন এবং সদরপুর, চরভদ্রাসন, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও সদর উপজেলায় একজন করে মোট ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজন ফরিদপুর মেডিকেল কলেজে এবং একজন ঢাকায় । চারজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।