ফরিদপুরে আনসার-ভিডিপির ‘২৭০০ দুস্থ’ সদস্যকে খাদ্যসহায়তা
ফরিদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘২৭০০ দুস্থ সদস্যকে’ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের কমলাপুর চাঁদমারিতে তাদের এই সহায়তা দেওয়া শুরু হয়। এ সময় সেখানে জেলা ও আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেলিমুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
“আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যেসব অনিয়মিত সদস্য রয়েছেন তারা তুলনামূলক দুস্থ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় সবকিছু বন্ধ থাকায় তাদের এখন অন্য কোনো আয়রোজগার নেই। তাই তাদের এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।”
