২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে কালাই হাসপাতাল অবরুদ্ধ ঘোষণা

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 02:08 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

সোমবার রাতে হাসপাতালের নৈশ প্রহরীসহ জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলায় আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রতিবেদন পাওয়ার পর এ ঘাষণা দেওয়া হয়।

এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।

সোমবার রাতে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্য প্রহরী কাম ওয়ার্ড বয় এবং তার গার্মেন্টস কর্মী ভগ্নিপতির বাড়ি একই এলাকায়। তার ভগ্নিপতি কয়েকদিন আগে  নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন।

“পাশাপাশি অবস্থানের কারণে ওই দুইজনসহ ১১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের শরীরে করোনা উপস্থিতির রিপোর্ট এসেছে।

“ফলে রাতেই হাসপাতাল লকডাউন করা হয়েছে।”

এ ছাড়া শনাক্ত হওয়া অন্যদের মধ্যে ১৭ বছরের এক যুবক তাবলিগ জামাত থেকে এবং বাকিরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা জেলার ৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।