২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকচাপায় ৩ অটোযাত্রী নিহত

রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 12:25 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

সদর থানা ওসি সাজেদুল ইসলাম জানান, রোববার সকালে সদর উপজেলার পাগলাপীর এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন হলেন মর্জিনা বেগম (২৪) ও রিপন চন্দ্র (২৫)। অন্যজনের নাম পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

আহত পাঁচজন হলেন দীপ্তি রানী রায়, বিনা রানী, মিথি রানী, মিন্টু রায় ও বালাশি রানী।

হতাহতদের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

পাগলাপীর এলাকার তামাক ব্যাবসায়ী আব্দুর রসিদ বলেন, সকাল ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের হাজিরহাট যাচ্ছিলেন। অটোরিকশা দুটি পাগলাপীর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশা দুটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি সাজেদুল বলেন, তারা খবর পাওয়া পরপরই ঘটনাস্থলে যান। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠান। তিনজনের লাশ ময়নাতদান্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।