২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর আরএফআইডি কার্ডে ত্রাণ বিতরণ

মুন্সীগঞ্জের মাওয়া আর্মি ক্যাম্প রেডিও ফিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 07:00 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

শনিবার দুপুরে মাওয়া বাজারের দক্ষিণ মেদিনীমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পদ্মা সেতুর ৯৯ কমপোজিট ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলায় সেনবাহিনীর কমান্ডিং অফিসার এবং মাওয়া আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার খন্দকার মুস্তাফিজুর রহমান।

লে. কমান্ডার খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন, “এই ত্রাণ দেওয়ার পরে আবার ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ত্রাণ কবে দেওয়া হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে এ ত্রাণ অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে এই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।”

এ কার্ড সিস্টেমে কর্মহীন দরিদ্রদের সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণে জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শনিবার মাওয়া ও আশপাশের গ্রমের ৩শ’ পরিবারকে প্রথমে এই ত্রাণ দেওয়া হয়।  ত্রাণের প্রতিটি প্যাকেটে ৮টি আইটেমের মধ্যে ছিল-১০ কেজি চাল, ২ কেজি ডাল, এক কেজি চিড়া,  দুই কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ৫শ’ গ্রাম লবণ, এক লিটার সয়াবিন তেল ও ১টি গুড়া সাবানের প্যাকেট।

পুরো জেলায় তিন হাজার পরিবারকে এ ত্রাণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।