২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে আইসোলেশনে থাকা অটো চালকের মৃত্যু

হবিগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।  

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 04:16 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

শনিবার ভোরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন বিভাগে তিনি মারা যান বলে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান।

ওই ব্যক্তির বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে।

মুখলেছুর রহমান বলেন, গত ২১ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে ওই ব্যক্তি হবিগঞ্জ সদর হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেটে শামসুদ্দিন হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। তার নমুনা সংগ্রহ করা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজউদ্দিন বলেন, “মারা যাওয়া ব্যক্তির পরিবার ও তার চাচার পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। এ সময়কালীন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই দুই পরিবারের খাবারের ব্যবস্থা করা হবে।”

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে লাশ দাফনের ব্যবস্থা করবেন বলেও ইউপি চেয়ারম্যান।