২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১১ বছরের শিশু আক্রান্ত

ফরিদপুরে ১১ বছরের এক শিশুর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 07:59 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

শুক্রবার ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য জানান।

এ নিয়ে ফরিদপুরে মোট আটজনের করোনাভাইরাস শনাক্ত হল।

আক্রান্ত শিশুর বাড়ি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামে।

সিভিল সার্জন বলেন, “শিশুটি কিভাবে আক্রান্ত হলো সেটি নির্ণয় করা যায়নি। তবে তার ট্রাকচালক বাবার মাধ্যমে আক্রান্ত হয়েছে কি,না সেটি জানার চেষ্টা করা হচ্ছে।”

শিশুটির পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

ফরিদপুরে আক্রান্ত বাকিদের চারজন নগরকান্দা উপজেলার এবং সদরপুর, বোয়ালমারী, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে রয়েছেন বলে সিভিল সার্জন জানান।