২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভাবি খুন, ২ ননদ আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ তার দুই ননদকে আটক করেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 12:36 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ জানান, বুধবার রাতে উপজেলার ছিটপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম (২২) ওই এলাকার বুলবুল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, ওই এলাকার জিন্নত আলীর পোষ্য ছেলে বুলবুল ও তার তিন মেয়ের মধ্যে একটি গাছ কাটা নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কথাকাটাকাটি হয়। পরে হামলায় নাছিমা আহত হন। স্থানীয়রা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাছিমা মারা যান।

ওসি বছির বলেন, পুলিশ রাতেই অভিযান চালিয়ে নাছিমার দুই ননদকে আটক করেছে।