২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় ত্রাণের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ত্রাণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 04:45 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

ওই এলাকার আশ্রয়ণ প্রকল্পের লোকজন উপজেলা পরিষদের সামনে বুধবার সকালে এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া মহিদুল ইসলাম বলেন, “ওই আশ্রয়ণ প্রকল্পে ৩২০টি হতদরিদ্র পরিবার বাস করে। তারা ভ্যান চালিয়ে ও দিনমজুর খেটে সংসার চালায়। এখন লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে। আয় রোজগার নেই বললেই চলে। খুব কষ্টে তাদের দিন কাটছে। এই পরিবারগুলো এ পর্যন্ত কোনো সরকারি ত্রাণ পায়নি।”

এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “ওই আশ্রয়ণের বাসিন্দারা সরকারি ত্রাণ পায়নি তা জানা ছিল না। বৃহস্পতিবার তাদের ত্রাণ দেওয়া হবে। ”