২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শ্বাসকষ্টে ঢাকাফেরত যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকা থেকে আসা এক যুবক শ্বাসকষ্টে  মৃত্যুবরণ করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 05:42 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

সোমবার রাতে বান্ধাবাড়ী গ্রামের ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য জানান।

বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, “শুনেছি এই যুবক কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন। সোমবার রাত ৩টার দিকে তার ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য বলেন, ঢাকা থেকে ফিরে ওই যুবকের শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে বলে তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। বাড়িটি অবরুদ্ধ করা হয়েছে।