২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ওএমএসের চালসহ আটক ইউপি চেয়ারম্যান মুক্ত

ওএমএসের চাল ও আটাসহ আটক দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলামকে ছেড়ে দিয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 02:27 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সোমবার রাত ১০দিকে মোমিনুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়।  

এ দিন বিকাল ৬টার দিকে পুলিশ মোমিনুলের ভাড়া করা মিলের গোডাউনে অভিযান চালিয়ে দুই হাজার কেজি চাল এবং আড়াই হাজার কেজি আটা উদ্ধার এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম থানায় লিখিতভাবে জানিয়েছেন যে, ওএমএস কার্যক্রম বন্ধের পর সংশ্লিষ্ট ডিলাররা খাদ্য বিভাগের অবহিত করে নিরাপত্তার স্বার্থে ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলামের গোডাউনে তা সংরক্ষণ করে রেখেছিল। ওই চিঠির প্রেক্ষিতে চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়।”