২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ

মুন্সীগঞ্জে পাওনা মজুরির দাবিতে এক ডাইং কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 03:24 AM

Updated : 18 Aug 2022, 02:54 PM

সোমবার বেলা পৌনে ১১টার দিকে পশ্চিম মুক্তারপুরের ‘মদিনা ডাইং এন্ড প্রিন্টিং ফ্যাক্টরি’র ফটকের সমানে বিক্ষোভ করে শতাধিক শ্রমিক। পরে কারখানায় ইটপাটকেল নিক্ষেপও করে বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্য।

মুক্তারপুর নৌ পুলশি ফাঁড়ির ইনর্চাজ কবির হোসনে খান জানান, বেলা পৌনে ১১টার দিকে ১০০/১২০ শ্রমিক কারখানাটির ফটকের সমানে বিক্ষোভ করে। পরে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এতে কারখানার দু’টি জানালার গ্লাস ভেঙে যায়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং শ্রমিক ও মালিক প্রতিনিধিদের মধ্যে সমঝোতা বৈঠক করে সমাধান করা হয় বলে জানান তিনি।

মিলটির এক শ্রমিক জানান, হাতে টাকা না থাকায় মানবেতর জীবন যাপন করছেন। তাই বেতনের টাকা তাদের খুব বেশি দরকার।

প্রতিষ্ঠানটির মালিক এমরান হোসেন খান জানান, গত ২৪ মার্চ থেকেই তার প্রায় ৫শ’ শ্রমিকের এ কারখানা বন্ধ রয়েছে। ৩শ’ শ্রমিক বাড়ি চলে গেছে এবং প্রায় ২শ’র শ্রমিক মুক্তারপুরে অবস্থান করছে।

দেশের এ পরিস্থিতিতে তাদের মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে এর মাঝে বেতনের কিছু অংশ দেওয়া হয়, বাকি টাকাও দেওয়া প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

চলতি সপ্তাহের মধ্যেই বকেয়া বেতনের টাকা প্রদান করার চেষ্টা করছেন বলেও তিনি জানান।

খান বলেন, “পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকে লেন দেন করেন তিনি। এ ব্যাংক সপ্তাহে একদিন মাত্র খোলা থাকায় নানা সমস্যা হচ্ছে।

নৌ পুলশি ফাঁড়ির ইনর্চাজ কবির হোসনে খান বলেন, পরিস্থিতি এখন শান্ত দু’পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়েছে।