২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা-দোকান খুলিয়ে আড্ডা, জরিমানা আ. লীগ নেতার

গোপালগঞ্জে জোর করে দোকান খুলিয়ে চা সহযোগে আড্ডা মারার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে ১০ হাজার টাকা জরিমাণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 02:21 AM

Updated : 18 Aug 2022, 02:54 PM

সোমবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ এ অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শেখ ইলিয়াস (৪৫) কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ডোমরাকান্দি গ্রামের শামসুল হকের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুলিয়ে চা পান ও আড্ডা দেওয়ার অপরাধে ইলিয়াসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”

স্থানীয়রা জানিয়েছে, আওয়ামী লীগে নেতা ইলিয়াস শেখ উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীকে দিয়ে জোর করে দোকান খোলান। পরে লোকজন নিয়ে সেখানে চা পান করেন এবং আড্ডা মারেন।