২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে গামছা দিয়ে বাঁধা লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলায় গামছা দিয়ে বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 04:01 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

উপজেলার মুলাডুলি গোয়ালবাথানে একটি কবরস্থান সংলগ্ন এলাকা থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দিনাজ প্রামাণিক (৫৫) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের রাতে আর ফেরেন নি দিনাজ। সকালে স্থানীয়রা গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে দিনাজের পরিবারের লোকজন থানায় গিয়ে তার লাশ শনাক্ত করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দিনাজকে হত্যা করা হয়েছে।”