২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

পঞ্চগড়ে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন, যিনি একজন নারী।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 10:14 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

৪২ বছর বয়সী ওই নারী কিছুদিন আগে ঢাকা থেকে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে নিজ বাড়িতে ফেরেন।

রংপুর বিভাগের আট জেলার মধ্যে সর্বশেষ জেলা হিসেবে করোনাভাইরাসের রোগী শনাক্ত হল পঞ্চগড়ে। 

প্রতিবেশীরা জানান, ওই নারী তার স্বামীর সঙ্গে ঢাকার মিরপুরে থাকতেন। তার স্বামী একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, “গত ৯ এপ্রিল ওই নারী ঢাকা থেকে বাড়িতে আসেন। তার মধ্য কোনো উপসর্গ না থাকলেও ঢাকা থেকে আসার কারণে তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রংপুরে পাঠানো হয়। তার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে।”

ওই নারীসহ তার বাড়ির ছয় সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন এবং তারা সুস্থ আছেন বলে জানান এ তিনি।