২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আইসোলেশনে জ্বর-কাশি রোগীর মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে জ্বর ও সর্দি নিয়ে আসা এক যুবকের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 05:45 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, বৃহস্পতিবার রাতে আইসোলেশনে থাকা ৪২ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়।

তিনি জানান, একইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে সর্দি, কাশি, জ্বর নিয়ে শহরতলীর সাবগ্রাম চান্দুপাড়ার এই্ যুবক হাসপাতালে ভর্তি হন। আইসোলেশন কেন্দ্রে রাখার পর রাত ৯টায় তার মৃত্যু হয়।

“মৃতদেহটি প্রশাসনের হেফাজতে দেওয়া হয়েছে। প্রশাসন নিয়ম অনুযায়ী দাফন করবে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠিয়েছি। ফলাফল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”

মৃত একজন রিকশা চালক ছিলেন বলে চান্দুপাড়া এলাকার তছলিম উদ্দিন জানান।