২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 09:22 AM

Updated : 18 Aug 2022, 02:52 PM

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, বুধবার রাতে ছাগলনাইয়া থানার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল বাতেন (৬০) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। ছাগলনাইয়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

বাতেনের জামাতা মো. আনোয়ার হোসেন বলেন, রাত ৮টার দিকে বাতেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসাপাতালে পাঠানো হয়।

কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুল কবীর।

তিনি বলেন, “মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।