২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ জেলা ‘পুরোপুরি অবরুদ্ধ’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নওগাঁ জেলাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 06:19 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়-সন্ধ্যা ৬টা থেকে ১১টি উপজেলাসহ সমগ্র জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘লকডাউন’ বলবৎ থাকবে। এছাড়া লকডাউন চলাকালে নওগাঁ জেলা থেকে কেউ বাইরে যেতে কিংবা অন্য জেলা থেকে কেউ নওগাঁয় প্রবেশ করতে পারবে না। জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।”

এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বসানো চৌকি বসানো হয়েছে। এছাড় সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।”

তবে এরই মধ্যে জেলার অনেক বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে ‘হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান তিনি।