২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘লকডাউন’ ভঙ্গে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

নারায়ণগঞ্জে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ছাত্রলীগের এক নেতাকে আট মাসের কারাবাস ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 08:21 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার দুপুরে সোনারগাঁও পৌরসভার এলাকায় রাস্তায় ট্রাক থামিয়ে লোকজন নিয়ে জনসমাগম করায় সোনারগাঁনউপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ সাজা দেন।

তাকে প্রথমে ছয় মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিত রনি বিল্লাহ (২৮) সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে। 

এর আগেও তিনি সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের উপর সংসদ নির্বাচনে হামলা চালিয়ে জেলে যান।

সোনারগাঁ উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, লকডাউন চলাকালীন সময় রাস্তায় জনসমাগম ও রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় রনি বিল্লাহ নামের একজনকে ২০১৮ এর ২৫/২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেল দেওয়া হয়। জরিমানা অনাদায়ে মোট আট মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।