২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ‘করোনাভাইরাস ইউনিট’ থেকে পালানো ব্যক্তির মৃত্যু

দিনাজপুর এম আব্দুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘করোনাভাইরাস ইউনিট’ থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তি বাড়িতে মারা গেছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 02:08 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

তার বাড়ি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামে। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ওই ব্যক্তি পেশায় সাইকেল মেকানিক ছিলেন বলে কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তি  জ্বর-সর্দি ও যক্ষায় আক্রান্ত ছিলেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় সোমবার দুপুরে তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ‘করোনা ইউনিটে’ ভর্তি করা হয়।
“কিন্তু রাতেই সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। সকালে বাড়িতে মারা যান তিনি।”

তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।