সিরাজগঞ্জে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ১
সিরাজগঞ্জের রায়গঞ্জে দশ টাকা কেজির দরের ১৭ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক আবুল হোসেন (৫০) উপজেলার ঘুরকা গ্রামের চান্দুল্লাহ মিয়ার ছেলে।
সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, রোববার রাতে স্থানীয় লোকজন আবুল হোসেনের ঘর থেকে ত্রিশ কেজির ১৭ বস্তা দশ টাকা দরের চাল জব্দ করে থানায় খবর দেয়।
“পরে পুলিশে গিয়ে চালের বস্তা উদ্ধার ও আবুল হোসেনকে আটক করে।”
এ ঘটনায় আবুল হোসেন ও তার সহযোগী একই এলাকার ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ফয়েজ পলাতক রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
