২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আরও একজন আক্রান্ত, মোট ১৪

মুন্সীগঞ্জে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 01:44 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

৪৫ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামে।

জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, উপসর্গ দেখা দিলে তারা নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠান। সোমবার সকালে আইইডিসিআর থেকে তারা ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার তথ্য জানতে পারেন। এই নিয়ে মুন্সীগঞ্জে মোট ১৪ জন কোরানাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।

তবে কুচিয়ামোড়া গ্রাম বা ওই ব্যক্তির বাড়ি অবরুদ্ধ করা হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফিকুন্নাহার।

তিনি বলেন, ওই ব্যক্তি আপাতত বাড়িতেই আছেন। তিনি সুস্থ হচ্ছেন। গত ১২ দিন ধরে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। রোগী নিজে যথেষ্ট সচেতন। উপসর্গ পাওয়ার পর থেকেই তিনি নিজের ঘরে আছেন। তাই সেখানে কোনো বাড়িঘর অবরুদ্ধ করতে হচ্ছে না।

সিভিল সার্জন বলেন, মুন্সীগঞ্জে এ পর্যন্ত ১২৮ জনের পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ১০৫ জনের ফল পাওয়া গেছে। এতে এ জেলার ১৪ জন আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।