২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরত্ব অমান্য: বাগেরহাটে ৩ দিনে আড়াইশ জনকে জরিমানা

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে তিন দিনে প্রায় আড়াইশজনকে জরিমানা করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2020, 02:53 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

রোববার প্রশাসনের কর্মকর্তা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯১ জনের কাছ থেকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে।

সামাজিক দূরত্ব মেনে চলতে প্রশাসন মানুষদের বারবার তাগিদ দিলেও বেশিরভাগ মানুষই তা মানছে না বলছে প্রশাসন।

এ নিয়ে বাগেরহাটে ‘গত তিন দিনে ২৪৪ জনকে সামাজিক দূরত্ব না মানার অপরাধে জরিমানা করা হয়েছে’ ভ্রাম্যমাণ আদালতে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান সকালে বলেন, “বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।

“সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯১ জনকে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা করে।”

সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।