ঠাকুরগাঁওয়ে সেই চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাদকবিরোধী সভা করায় সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম মুকুলকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই দণ্ড দেওয়া হয় বলে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার সারাদেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা উপক্ষো করে শুক্রবার বিকেলে চেয়ারম্যান মাহবুব আলম মুকুল তার ইউনিয়ন পরিষদ চত্বরে মাদকবিরোধী সভা করেন। সেখানে দুই শতাধিক মানুষ উপস্থিত হন।
শুক্রবার এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।
