সাতক্ষীরায় বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিকট শব্দে বোমাসাদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেয়াড়া ইউনিয়নের সলিমপুর বাজারে শনিবার বিকাল ৫টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দেয়াড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রহমান বলেন, সলিমপুর বাজারের পাশের খোলা জায়গায় বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
“এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরিত বস্তুটি বোমা কিনা তা তদন্ত করা হচ্ছে।”
