২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা বিশেষ ব্যবস্থায়

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ হওয়ার পর বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্যসেবা চালু রাখা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2020, 08:28 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

একজন চিকিৎসকের করোনাভাইরস শনাক্ত হওয়ায় চারদিন আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ করা হয়।

শুক্রবার এই হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু শফি মাহমুদ বলেন, লকডাউন হওয়ার পর থেকে হাসপাতালে জরুরি সেবা বন্ধ রাখা হয়েছে। তবে নয়টি ইউনিয়নের ৩৫টি কমিউনিটি ক্লিনিক এবং দুটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে।

“এসব ক্লিনিক এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরদের আয়ত্বের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। তাদের আয়ত্বের বাইরে মোবাইল ফোনে কোয়ারেন্টিনে থাকা চিকিৎসকদের পরামর্শ নিয়ে সেবা প্রদান করছেন।”

এছাড়া জটিল রোগিদের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদরে অবস্থিত জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, গত ৭ এপ্রিল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লে হাসপাতালটি অবরুদ্ধ করা হয়। এরপর সেখানে অবস্থানরত ১৯ রোগীসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও হাসপাতাল চত্বরের আবাসিক সদস্য ১৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়।