২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আক্রান্ত আরও একজন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2020, 07:43 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

এ নিয়ে শেরপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

শুক্রবার শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ সাংবাদিকদের এ তথ্য জানান।

আক্রান্ত ব্যক্তির বয়স ৪৫ বছর। তার বাড়ি ঝিনাইগাতি উপজেলার মানিককুড়া গ্রামে।  

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার জেলার ২০ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ‘করোনা ইউনিটে’ পাঠানো হয়েছিল।  

“এর মধ্যে মানিককুড়া গ্রামের ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে।”

এছাড়া শ্রীবরদী উপজেলার এক শিশু ও এক নারী, ঝিনাইগাতীর এক অ্যাম্বুলেন্স চালক ও সদরের এক নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানান আনওয়ারুল।